ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশাল বোর্ডে অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৫২ অপরাহ্ন

banglahour

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।


বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য নগরীর ২৪টি কেন্দ্রে গণবিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নগর পুলিশ।


বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার বিভাগের ছয় জেলার মোট ১,৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯