ঢাকা: মধুমতি নদীর ওপর নির্মিত মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার দুপুরে (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গোপালগঞ্জ, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ সেতু প্রান্তে যুক্ত হয়ে সেতু দুটোর সেতুর উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, আমি কালনা সেতুর নাম মধুমতী দিয়েছি এবং শীতলক্ষ্যা সেতুর নাম নাসিম ওসমানের নামে দিয়েছি।
গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তে নির্মিত দেশের প্রথম ছয় লেইনের সেতু মধুমতি সেতু।
প্রধামন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ২টি সেতু।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ নাগাদ সারাদেশে আরো ১০০টি সেতু উদ্বোধন করবেন এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও তুমন্ত্রী ওবায়দুল কাদের। গণভবনে কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
