হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (০৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের সাতমাইল নামক এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৫ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় নুরানী পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বিপরীত দিকে দশমাইল হতে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। ঢাকা-দিনাজপুর মহাসড়কের সাতমাইল নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা দিয়ে একটি গাছে গিয়ে আঘাত করে। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হন। যার মধ্যে ৭ জন ছিলেন ভর্তি পরীক্ষার্থী। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
