২০২৫ সালের হজে সৌদি ই-হজ সিস্টেমে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রয়োজনে এখন থেকে কোনো হজযাত্রীর ভিসা বাতিল করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটি হজ কার্যক্রম পরিচালনাকারী সব হজ এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
পত্রে জানানো হয়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজের জন্য ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এতে করে হজযাত্রার ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে ভিসা বাতিলের সুযোগ থাকবে।
তবে, যেসব হজযাত্রীর ভিসা বাতিল করা হবে, তাদের কাছ থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে বলে জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়ে হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
