ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবি পার্টির জরুরি সংবাদ সম্মেলন: ‘সর্বদলীয় কনভেনশন ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন’

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৮:১৯ অপরাহ্ন

banglahour

আওয়ামী লীগকে মানবতাবিরোধী দল হিসেবে চিহ্নিত করে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঞ্জু বলেন, “গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেছে, বিচার বিভাগ ও প্রশাসনকে কুক্ষিগত করে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগতভাবে দলটিকে নিষিদ্ধ করতে সর্বদলীয় ঐক্য প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ ইতোমধ্যে আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেছে। রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য গড়ে তুলে এ দলটিকে নিষিদ্ধ করার সময় এখনই। বিএনপি ও জামায়াতের মতো বড় দলগুলো শুরুর দিকে সিদ্ধান্তে আসেনি, তবে এখন আর দেরি করা উচিত নয়।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ইস্যু

সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন মঞ্জু। তিনি অভিযোগ করেন, “আবদুল হামিদ ৫ জুলাইয়ের গণহত্যা নিয়ে কোনো বক্তব্য দেননি। বরং আয়নাঘরের গুম-খুনের প্রতিবাদ না করে খুনিদের মাফ করে দিয়েছেন। তাকে দেশত্যাগে কারা সহযোগিতা করেছে তা খুঁজে বের করতে হবে।”

আইন পাসের দাবি

এবি পার্টির চেয়ারম্যান বলেন, “যে দল অপরাধে জড়াবে, তাদের বিরুদ্ধে দলের আইনেই বিচারের বিধান রাখতে হবে। অপরাধ প্রমাণিত হলে সেই দল নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের যেসব নেতারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে সংসদ সদস্য হয়েছেন, তাদের রাজনৈতিক অধিকারও স্থগিত করা দরকার।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান

মঞ্জু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “সড়কে নামলেই দাবি মানা সংস্কৃতি বন্ধ করতে হবে। সব দলের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। খুন, গুম, ধর্ষণ ও গণহত্যায় জড়িত দলের রাজনৈতিক অধিকার থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “এয়ারপোর্টে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে—আর কোনো খুনি যেন ইমিগ্রেশন পার হতে না পারে। যদি কেউ খুনিকে পালাতে সহায়তা করে, তার পেছনের উপদেষ্টা খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানি আব্দুল হক, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয়, মহানগর, যুব পার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতা।

এবি পার্টির এ বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯