ঢাকা: দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ সংসদে পাস হয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের এর আওতাভুক্ত নয়। তবে তাদের জন্য আলাদা গেজেট জারি করে এ সুবিধার আওতায় আনতে বিলে সুযোগ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাস করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
অবশ্য এ মাসিক পেনশন সুবিধা পেতে ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী নাগরিকদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। এরপর তিনি যে বয়সে উপনীত হবেন, সে বয়স থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন। দেশের বাইরে কর্মরত বাংলাদেশিরও ব্যবস্থাপনায় অংশ নিতে পারবেন।
এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বলেছেন, জনগণ চাঁদা দেয়ার পর সরকার কী পরিমাণ অর্থ দেবে, সরকারের অংশগ্রহণ কী হবে তা আইনে পরিষ্কার নয়। এই আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেন কেউ কেউ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
