ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রূপগঞ্জে রাইস মিল মালিক হত্যায় ১৬ বছর পর রায়: ২ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪১ অপরাহ্ন

banglahour

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রাইস মিল মালিক নুরুল হক হত্যা মামলায় ঘটনার ১৬ বছর পর রায় ঘোষণা করেছে আদালত। এতে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—নিহত নুরুল হকের ছেলে মিলন মোল্লা এবং গাজীপুরের কালীগঞ্জের সজীব। যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে দুজন, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী, এখনও পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বাকি আটজন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। রায়ের সময় পিপি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু জানান, ২০০৯ সালের ২০ আগস্ট পূর্বশত্রুতার জেরে রাইস মিল থেকে বাড়ি ফেরার পথে নুরুল হককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে অবশেষে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা হলো।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯