ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোপালগঞ্জে মাছের ঘের কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

মতামত | মতামত ডেস্ক

(১০ মাস আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৪:১৭ অপরাহ্ন

banglahour

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য ইব্রাহিম ফকির এবং একই গ্রামের মোকসেদ আলী ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইব্রাহিমের লোকজন মোকসেদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উত্তেজনা চরমে ওঠে। এরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া ১৫ জন হলেন—জালাল ফকির, মেহেদী ফকির, পলাশ ফকির, আলামিন ফকির, রবিউল ফকির, রিয়াজ ফকির, মিরাজ ফকির, সুফিয়ান ফকির, রফিকুল ফকির, গাউস ফকির, মনিরুজ্জামান ফকির, আব্বাস আলী ফকির, আকাশ ফকির ও নাসির ফকির। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন, “দীর্ঘদিন ধরেই মোকসেদের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার আমাদের লোকজনের ওপর তারা হামলা চালায়।”
অন্যদিকে, মোকসেদের ছেলে আলামিন ফকির জানান, “ইব্রাহিম জোর করে আমাদের জমিতে ঘের কাটছিল। বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ি।”

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯