ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নগর ভবনে ঢাকাবাসীর ব্লকেড: ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১:৩২ অপরাহ্ন

banglahour

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকায় আজ সোমবার সকাল থেকেই হাজারো নাগরিক ব্লকেড কর্মসূচি পালন করছেন। এর ফলে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টার এবং আশপাশের এলাকায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, আদালতের রায়ে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এই পরিস্থিতিকে 'জনরায়ের অপমান' বলে উল্লেখ করে আন্দোলনকারীরা সরকারের প্রতি অবিলম্বে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান।

সকাল ১১টায় কর্মসূচি ঘোষিত থাকলেও তারও আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট ও গোলাপশাহ মাজার সড়কে অবরোধ সৃষ্টি করে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। “আসিফ তুই স্বৈরাচার”, “শপথ নিয়ে তালবাহানা চলবে না”, “ইশরাক আমাদের মেয়র” ইত্যাদি স্লোগানে গর্জে ওঠেন অংশগ্রহণকারীরা।

পুরান ঢাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, "ইশরাক ভাইকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা একচুলও সরব না। শুধু ইশরাক নয়, আসিফেরও পদত্যাগ চাই।"

আজকের কর্মসূচির মধ্য দিয়ে টানা পাঁচদিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঢাকাবাসী। এর আগেও সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আদালতের রায়কে অগ্রাহ্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন।

পুরান ঢাকার নাগরিকদের ভাষ্যমতে, নগরবাসীর স্বার্থ ও সেবার জন্য অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্বে বসানো দরকার।

উল্লেখ্য, রবিবার (১৮ মে) টানা চার দিনের কর্মসূচি শেষে নগর ভবন অবরোধের ঘোষণা দেন ঢাকাবাসীর পক্ষে মশিউর রহমান। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম