ঢাকা, ১৮ মে: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ মে (রোববার) আনুষ্ঠানিকভাবে ঘোষিত ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু।
সাদা দলের সার্চ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান এবং সদস্য-সচিব অধ্যাপক ড. জামিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:
সহ-সভাপতি: ড. মিজানুর রহমান সরকার (কৃষি পরিসংখ্যান), ড. মুহাম্মদ মাহবুব ইসলাম (এগ্রিকালচারাল বোটানি)
কোষাধ্যক্ষ: ড. আব্দুল লতিফ (কৃষি পরিসংখ্যান)
যুগ্ম কোষাধ্যক্ষ: ড. তাজুল ইসলাম চৌধুরী (কৃষি রসায়ন)
যুগ্ম সাধারণ সম্পাদক: ড. আশরাফী হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান), ড. জসিম উদ্দিন (উদ্যানতত্ত্ব)
সাংগঠনিক সম্পাদক: ড. আব্দুলাহেল বাকী (কৃষিতত্ত্ব)
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: ড. খাদিজা আক্তার (উদ্ভিদ রোগতত্ত্ব)
প্রচার সম্পাদক: ড. হুমায়ুন কবির (উদ্যানতত্ত্ব)
যুগ্ম প্রচার সম্পাদক: ড. এসএম মিজানুর রহমান (কীটতত্ত্ব)
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
ড. রজব আলী, ড. নুরউদ্দীন মিয়া, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. আব্দুর রহিম, ড. জাহাঙ্গীর আলম, ড. জাহিদুর রহমান এবং ড. মোহাম্মদ জামশেদ আলম।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সাদা দলের সদস্যদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয় এবং ১৮ মে সাধারণ সভায় আলোচনার ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
