ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুদকে জিজ্ঞাসাবাদে তুহিন ফারাবি, ডা. মাহমুদুল ও গাজী সালাউদ্দিন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১:১২ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২১ মে: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে তারা হাজির হন। জানা গেছে, তুহিন ও মাহমুদুলের হাজির হওয়ার তারিখ ছিল মঙ্গলবার (২০ মে), তবে তারা একদিন পর আজ হাজির হন। গাজী সালাউদ্দিনকে আজই তলব করেছিল কমিশন।

তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা অবৈধভাবে নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, ১৫ মে তলবি চিঠি পাঠানো হয় সংশ্লিষ্টদের। একই সিরিজে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে, গত ২৭ এপ্রিল ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে যুব অধিকার পরিষদের নেতারা প্রেস ক্লাব থেকে পদযাত্রা শেষে দুদকে স্মারকলিপি দেন। একই ধরনের অভিযোগ জমা দেন হাইকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম।

দুদক জানিয়েছে, সব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম