ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুই দফা দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ডাক, ২৫ মে শিক্ষা ভবনে সমাবেশ

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:১০ অপরাহ্ন

banglahour

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের একটি অংশ লিখিত ও এমসিকিউ নম্বর একত্রে মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, আগামী ২৫ মে রাজধানীর শিক্ষা ভবনের সামনে তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে।

দাবিদাতা শিক্ষার্থীদের মতে, বর্তমানে এসএসসি পরীক্ষায় লিখিত ও এমসিকিউ অংশে আলাদাভাবে পাস করতে হয়। তারা চাইছে, দুই অংশের নম্বর যোগ করে পাস-ফেল ও জিপিএ নির্ধারণ করা হোক। তাদের দ্বিতীয় দাবি, যারা ফেল করবে, তাদের জন্য ফল প্রকাশের কিছুদিন পরই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ফল প্রকাশের আগেই আন্দোলনের ঘোষণা আসায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

রাজধানীর একটি স্কুলের পরীক্ষার্থী শাহনেওয়াজ পারভেজ বলেন, “২০১৮ সালের আগে আলাদা পাস মার্কস ছিল না। এখন শুধু এমসিকিউতে ফেল করলেই পুরো বিষয়ে ফেল ধরছে, এটা আমরা মানতে পারছি না।” সে আরও জানায়, “আমরা ২৫ মে শান্তিপূর্ণভাবে সমাবেশ করব এবং দাবি জানাব, যাতে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কথা শুনে এই বছরের ফল প্রকাশে পরিবর্তন আনে।”

এ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। তাদের একটি অংশের এই দাবিকে কেন্দ্র করে ফলাফল প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম