ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরহাদ মজহার: ড. ইউনূসের পদত্যাগ আত্মঘাতী হবে, জনগণের ওপর আস্থা রাখার আহ্বান

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ২:০৭ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২৩ মে — অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশকে "ভুল সিদ্ধান্ত" হিসেবে আখ্যায়িত করেছেন কবি, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। তিনি বলেন, এ সিদ্ধান্ত ড. ইউনূসের জন্য "ব্যর্থতা ও আত্মঘাতী পদক্ষেপ" হবে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফরহাদ মজহার এই মন্তব্য করেন। তিনি বলেন, "কোন ব্যক্তি বা দলের চাপ নয়, ড. ইউনূসের উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা এবং বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।"

তিনি আরও দাবি করেন, "বাংলাদেশের জনগণ রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নেতৃত্বে এনেছে। তার দায়িত্ব এখন খুনিদের বিচার করা, নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং জনগণকেন্দ্রিক বিনিয়োগবান্ধব নীতি কার্যকর করা।"

ফরহাদ মজহার তার পোস্টে বলেন, “শক্তিশালী সেনাবাহিনী গঠন করে মিয়ানমার ও দিল্লির মতো শত্রু রাষ্ট্রের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে আত্মনির্ভর হতে হবে।”

সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য তার এখতিয়ারের বাইরে, যা লুটেরা গোষ্ঠীকে ফের ক্ষমতায় আনার প্রক্রিয়া হতে পারে।”

পোস্টের শেষে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে সবাই মিলে জাতিকে রক্ষা করতে হবে।”

এদিকে ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম