ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনা ভোট চুরির জন্য ভুয়া ভোটার বানায়নি- কাদের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: শেখ হাসিনা ভোট চুরির জন্য এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানায়নি। শেখ হাসিনা গায়ের জোরে ইলেকশন কমিশন বানায়নি। আওয়ামী লীগ একমাত্র গনতন্ত্রের চর্চাকারী দল। যাদের ঘরেই গণতন্ত্রের চর্চা নাই তারাই গনতন্ত্রের কথা বলে। বিদেশি কাছে নালিশ করে অথচ তারাই গনতন্ত্রহীন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য  করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনি কবে বিএনপির মহাসচিব হয়েছেন মনে আছে?

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া,ত্রুটি মুক্ত নির্বাচন আমরাও চাই। ২১ বছর ধরে এদেশের গণতন্ত্র ছিলনা।  খালেদা জিয়ার শাসনামলে কোনো গণতন্ত্র ছিল না। পচাত্তরের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলো আওয়ামী লীগ সরকার। ২০০১ সালের সরকার গণতন্ত্রের নামে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়েছিলো। 

বিএনপি'র আন্দোলনে জবাব দিতে নেতা কর্মীদের প্রস্তুতির আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত প্রতিদিন রাজপথে থাকবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম