ঢাকা: দেশবাসী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সারা বিশ্ব সেদিকেই তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের ভূমিকাই প্রাধান্য পাবে, মুখ্য হবে। সে জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ডিসিদের বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের ভূমিকাই মুখ্য হবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার- সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
