ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ-জাপান বৈঠকে ৬টি সমঝোতা স্মারক সই, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ মে ২০২৫, শুক্রবার, ১১:১৯ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে টোকিওতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল, এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়—

উভয় দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করবে।

জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতায় উন্নয়ন ঋণ দেবে।

রেলপথ প্রকল্প ও মহেশখালী-মাতারবাড়ি অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে।

জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, গ্যাস মিটার ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি টহল নৌকা সরবরাহে সম্মতি দেয় জাপান।

মানবসম্পদ উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশ একমত হয়।

রোহিঙ্গা সংকটে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে ড. ইউনূস জাপানের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম