ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রামে মেট্রোরেল চালুর পথে বড় পদক্ষেপ: বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করল চসিক

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ জুন ২০২৫, রবিবার, ১০:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩০ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম নগরীতে গণপরিবহণ ব্যবস্থা উন্নত করতে মনোরেল চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই মনোরেল প্রকল্পটি বাস্তবায়ন হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে, যেখানে চসিক কোনো আর্থিক দায় নেবে না বরং লজিস্টিক সহায়তা ও জমি বরাদ্দ দেবে। মোট প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগ নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।

প্রাথমিকভাবে তিনটি রুটে মনোরেল চালুর পরিকল্পনা করা হয়েছে। এগুলো হলো:

কালুরঘাট থেকে পতেঙ্গা হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

সিটি গেট থেকে ফিরিঙ্গিবাজার হয়ে শহীদ বশরুজ্জামান চত্বর।

অক্সিজেন মোড় থেকে কোতোয়ালি হয়ে ফিরিঙ্গিবাজার।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "মনোরেল শুধু যানজট নয়, এটি চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও ব্যবসাবান্ধব নগরে রূপান্তর করবে এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এখন ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ ফিজিবিলিটি স্টাডি শুরু করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামালসহ বিভিন্ন প্রতিনিধি।

চট্টগ্রামের পরিবহণ ব্যবস্থায় এটি হতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম