ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রক্তক্ষয়ী জুলাই আন্দোলন: সাবেক মন্ত্রী মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ১:০৫ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২ জুন ২০২৫ — রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে নিতে অনুমতি দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এই আদেশ দেন। শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক মেননের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন আদালত যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানায় হত্যা প্রচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

শাহবাগ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের দাবিতে চানখারপুল এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার স্ত্রী ১৪ মার্চ শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, ২১ জুলাই যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন সাজেদুর রহমান ওমর। তিনি ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করেন সৈয়দ তানভীর আহমেদ, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম