গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের ৫৪তম ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমসহ সব বেসরকারি টিভি চ্যানেলে একযোগে সম্প্রচারিত হয় এই প্রস্তাবিত বাজেট, যার মোট আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
গত অর্থবছরের তুলনায় বাজেটের আকার কমেছে ৭ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান:
আপাতত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবে না।
মূল্যস্ফীতি আগামী মাসেই ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
চলতি বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত ৬৪৮ বিলিয়ন ঘনফুট গ্যাস।
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার।
এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সামনে বড় চ্যালেঞ্জ হবে বাজেট বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
