ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা, ন্যূনতম কর বাড়ছে পর্যায়ক্রমে

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১০ মাস আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৪:৩৩ অপরাহ্ন

banglahour

২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় বিদ্যুৎ এবং কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকাল ৩টায় জাতির উদ্দেশে বাজেট উপস্থাপনকালে তিনি জানান, আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না।

বিদ্যুৎ নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য:

বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না।

বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

বিদ্যুৎ খাতে থাকা বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেটের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

কর সংক্রান্ত ঘোষণা:

২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ন্যূনতম কর এলাকাভেদে নয়, সবার জন্য ৫ হাজার টাকা করা হবে।

বর্তমানে এই হার ৩ থেকে ৫ হাজার টাকার মধ্যে এলাকাভেদে নির্ধারিত।

নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর মাত্র ১ হাজার টাকা।

এই ঘোষণাগুলো বাজেট বাস্তবায়নে জনগণের ওপর প্রত্যক্ষ চাপ না বাড়ানোর বার্তা দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯