ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু: ‘জুলাই সনদ’ প্রণয়নের পথে অগ্রগতি

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৭ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২ জুন — দেশের রাজনৈতিক ঐকমত্য গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকাল ৫টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এ সংলাপে বিএনপির প্রতিনিধি দল নেতৃত্ব দেন সালাহউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোটসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

কমিশন সূত্রে জানা গেছে, এই সংলাপের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। পবিত্র ঈদুল আজহার আগে একটি বৈঠক এবং ঈদের পর ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের কিছু মৌলিক প্রস্তাবকে, যেখানে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এসব বিষয়ে সমাধানের ভিত্তিতে জুলাই মাসে ‘জুলাই সনদ’ নামক একটি ঐকমত্যমূলক দলিল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, চলমান সংলাপের মাধ্যমেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত হতে পারে।

উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যেই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

এর আগে প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত চলেছিল, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হয়।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯