ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শরীয়তপুরে জেলা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ৫

মতামত | মতামত ডেস্ক

(১০ মাস আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১০:৩৬ অপরাহ্ন

banglahour

শরীয়তপুর, ৪ জুন — সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শরীয়তপুর। বুধবার দুপুরে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে সরকারি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে জেলা ছাত্রদলের একাংশ, যাদের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক ইসহাক পান্থসহ আরও ৫ জন নেতা।

বিক্ষোভকারীরা দাবি জানান, সদ্য ঘোষিত ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে হবে।
বিক্ষোভে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ৪০ মিনিট ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।

বিকেলে নতুন করে উত্তেজনা ছড়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে। সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এসএম জাকিরের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে জুতা ও ঝাড়ু হাতে মিছিল করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে মডেল থানার সামনে গিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন ছাত্র আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতা আফজাল খান অভিযোগ করেন, “দুই সন্তানের জনক, আওয়ামী পরিবারের ঘনিষ্ঠ, আইনজীবী এবং বাস মালিক সমিতির সেক্রেটারি এসএম জাকিরকে আহ্বায়ক করা হয়েছে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির চেয়ে বয়সে ১০ বছর বড়। অথচ মাঠের কর্মী ও ত্যাগী নেতারা বাদ পড়েছেন।”

তিনি আরও বলেন, “এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ কমিটি মানি না, মানব না।”

ওসি হেলাল উদ্দিন বলেন, “বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে আগুন দিয়েছিল। আমরা এসে তাদের সরিয়ে দিয়েছি। গতকালও দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯