ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাশের হার ৬৯.২৫%

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১০:৩৬ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৪ জুন — জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সারা দেশের ১৮০টি কলেজের মোট ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন। পাশের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষার ফলাফল http://recentresult.nu.ac.bd/ অথবা http://result.nu.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম