ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন, ৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৫ জুন — আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহে, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি।

শনিবার সকাল সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় জামাত আয়োজনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি জানান, “সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সামিয়ানার ওপরে ত্রিপাল এবং চমৎকার ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টির কোনো প্রভাব পড়বে না বলে আশা করা যাচ্ছে।”

নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও সেবাব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পাশাপাশি থাকছে অজু, পয়ঃনিষ্কাশন, সুপেয় পানির ব্যবস্থা, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স। নারী মুসল্লিদের জন্য রয়েছে পৃথক ব্লক ও প্রবেশপথ।

ভিআইপি মুসল্লিদের জন্য রয়েছে ২৫০ জনের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা।

এ ছাড়া কোরবানির পশু কেনাবেচার সুবিধায় নগরজুড়ে ৮টি অস্থায়ী হাট স্থাপন করা হয়েছে। হাটগুলোতে থাকবে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা বাহিনী, এটিএম বুথ এবং পশু চিকিৎসা সেবা। হাট শেষ হওয়ার পরপরই সেগুলো দ্রুত পরিষ্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম