ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট: মহাখালী বাস টার্মিনালে পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ জুন ২০২৫, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

ঢাকা, ৬ জুন — ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

পরিদর্শনে জানানো হয়, ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত সকাল থেকেই বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে গঠিত ওই দল বেশি ভাড়া আদায়ের অভিযোগে একাধিক বাস কাউন্টারে অভিযান চালায়।

এ সময় লাবিবা ক্লাসিক পরিবহণ কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে সড়ক পরিবহণ আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের আগের দিন পর্যন্ত যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম