নিত্যদিনের খবরা-খবর থেকে শুরু করে টিউটোরিয়াল—সবকিছুতেই যাদের প্রথম ভরসা ইউটিউব, তাদের জন্য এলো এক দুঃসংবাদ। ইউটিউব ঘোষণা দিয়েছে, খুব শিগগিরই কিছু পুরনো আইফোন মডেলে আর চলবে না ইউটিউব অ্যাপ।
প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মেলাতে গিয়ে অ্যাপগুলোকেও নিয়মিত আপডেট করা হয়। এতে যুক্ত হয় নতুন ফিচার, যা পুরোনো ডিভাইসগুলো সাপোর্ট করতে পারে না। এ কারণেই ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে কেবলমাত্র iOS 16 বা তার পরবর্তী ভার্সন চালিত আইফোনে ইউটিউব অ্যাপ চালানো যাবে।
ফলে যেসব ডিভাইস iOS 16 সাপোর্ট করে না, সেগুলো থেকে ইউটিউব অ্যাপ আর ব্যবহার করা সম্ভব হবে না। ক্ষতিগ্রস্ত ডিভাইসগুলোর তালিকায় রয়েছে:
iPhone 6s
iPhone 6s Plus
iPhone 7
iPhone 7 Plus
iPhone SE (প্রথম প্রজন্ম)
iPod touch (7th Generation)
তবে পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই। ইউটিউব অ্যাপে ঢোকা না গেলেও, গুগল ক্রোম বা সাফারির মতো ব্রাউজারে m.youtube.com ওয়েব ঠিকানায় গিয়ে ইউটিউব দেখা যাবে আগের মতোই।
তবুও অ্যাপের সেই স্মুথ এক্সপেরিয়েন্স মিস করবেন পুরনো ডিভাইসের ব্যবহারকারীরা—এটাই বাস্তবতা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
