ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে, ডিওএস-এর নির্দেশনা

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১০ মাস আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ১০:০৩ পূর্বাহ্ন

banglahour

ঈদের সরকারি ছুটির মধ্যেও দেশের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলে আজ সীমিত আকারে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি-রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবং গ্রাহকদের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেনের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো নিজেদের বিবেচনায় সীমিত পরিসরে চালু রাখতে পারবে।

ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, তবে লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা ও সুবিধা পাবেন বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতা বলেই জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯