ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় পুকুরপাড় এলাকায় ছোট ছোট ১০টি টিন শেডের দোকান ও ১টি রিকশার গ্যারেজ আগুন লেগে পুড়ে গেছে।
রবিবার (২৯ জানুয়ারী) ভোর ৪ টা ২১ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ সম্ভব হলেও আগেই পুড়ে যায় ১০টি ঘর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
আগুনে কোন হতাহতের ঘটনা কোন ঘটনা না ঘটলেও আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ও আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
