ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরানকে 'জ্বালিয়ে দেওয়া’র হুঁশিয়ারি ইসরায়েলের, পাল্টা জবাবের ঘোষণা তেহরানের

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৪:৫৪ অপরাহ্ন

banglahour

তথ্যসূত্র: এএফপি, ফারস নিউজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ শনিবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে “জ্বালিয়ে দেওয়া” হবে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানা গেছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাৎজ বলেন, “ইরানের স্বৈরশাসক নিজের জনগণকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইরানের সাধারণ মানুষ, বিশেষ করে তেহরানবাসীকে চড়া মূল্য দিতে হতে পারে।”

তিনি আরও বলেন, “যদি আয়াতুল্লাহ খামেনি ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাতে থাকেন, তাহলে ইরান জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।”

অন্যদিকে ইরানও হুমকি দিয়েছে, তারা ইসরাইলের আগ্রাসনের জবাবে হামলা অব্যাহত রাখবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস জানিয়েছে, দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, “গতরাতের সীমিত প্রতিক্রিয়াতেই বিষয়টি শেষ হচ্ছে না। হামলা চলবে এবং তা ইসরাইলের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও লজ্জাজনক হবে।”

শুক্রবার ভোরে ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়। জবাবে শনিবার ভোররাতে (গতকাল দিবাগত রাত) ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। দুই দেশ রাতভর একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালায়।

বিশ্লেষকদের আশঙ্কা, এই যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি বজায় রাখতে দু’পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও, এখন পর্যন্ত কোনো পক্ষেই পিছু হটার ইঙ্গিত দেয়নি।

 

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম