ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশজুড়ে কাব কার্নিভাল ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ: ভবিষ্যতের পৃথিবী গঠনে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

শিক্ষা | সাজেদা পারভিন, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৪ পূর্বাহ্ন

banglahour

স্কাউটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের পৃথিবী গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস আয়োজিত দেশব্যাপী কাব কার্নিভাল এবং শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এসময় দেশের ৫২৭টি স্থানে একযোগে অনুষ্ঠানটি উদযাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন,
“আজকের দিনটি স্কাউটিং ইতিহাসে এক অনন্য দিন। শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক স্কাউটিংয়ের ক্ষেত্রেও এই দিনটি গৌরবের। দেশের জন্য আত্মত্যাগকারী আটজন স্কাউট যে ইতিহাস তৈরি করেছেন, তা বিশ্বজুড়ে বিরল। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানাই।”

পুরস্কারপ্রাপ্ত কাব স্কাউটদের উদ্দেশ্যে তিনি বলেন,
“তোমাদের দায়িত্ব দরজা খোলা—দরজা বন্ধ বলে আক্ষেপ নয়, বরং তোমার পথই হোক অন্যদের পথ দেখানোর। যারা স্কাউট নয়, তাদের জন্য পথ তৈরি করো, নেতৃত্ব দাও।”

তিনি নিজেও একজন স্কাউট ছিলেন উল্লেখ করে বলেন, ১৯৫৫ সালে মাত্র ১৫ বছর বয়সে কানাডায় অনুষ্ঠিত দশম বিশ্ব বয় স্কাউট জাম্বুরিতে অংশ নেন এবং ইউরোপ ও আমেরিকা সফরের সুযোগ পান।
“স্কাউটিং আমাকে পৃথিবীকে আবিষ্কারের পাশাপাশি নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছিল,” বলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশের কাব স্কাউটদের সর্বোচ্চ পুরস্কার “শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রদান করেন। পাশাপাশি ২০২৫ সালের জুলাই আন্দোলনে শহীদ আটজন স্কাউটের পরিবারের সদস্যদের হাতে “গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড” তুলে দেন তিনি।

পুরস্কার গ্রহণকারী শহীদ স্কাউটদের পরিবারবর্গের মধ্যে ছিলেন:

স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ

রোভার রোহান আহমেদ খান

রোভার তাঞ্জির খান মুন্না

স্কাউট শরিফ উদ্দিন আহমেদ আহনাফ

স্কাউট মাহবুব আলম

স্কাউট গোলাম নাফিজ

স্কাউট তাহির জামান প্রিয়

স্কাউট আরিফুল ইসলাম সাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের তত্ত্বাবধানে দেশব্যাপী এই কাব কার্নিভাল ও পুরস্কার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।


শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম