ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পবিপ্রবিতে সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধিতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শিক্ষা | মুজাহিদ প্রিন্স,প্রতিনিধি,পটুয়াখালী

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৪৮ অপরাহ্ন

banglahour

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। "Basics of Government Procurement for Relevant Officer" শিরোনামে এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)। সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে প্রশিক্ষণের প্রথম দিন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই প্রশিক্ষণ শুধুমাত্র প্রক্রিয়াগত নিয়ম-কানুন শেখার আয়োজন নয়, বরং এটি একজন প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশল কর্মচারীর নৈতিকতা ও জবাবদিহিতার চর্চার গুরুত্বপূর্ণ অংশ।” তিনি আরও বলেন, “সরকারি ক্রয় ব্যবস্থাপনা এখন ডিজিটাল স্বচ্ছতা, সুশাসন ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক।”

বিশেষ অতিথি প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, “নীতিমালার পাশাপাশি সৎ মনোভাব, বিবেক ও বিচক্ষণতাও সরকারি ক্রয়ের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ বলেন, “এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কেবল দক্ষ করে তোলে না, বরং প্রশাসনিক কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর করে তোলে।”

দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ প্রশিক্ষকরা।

সকাল ১১টায় ‘ICT Application in e-GP’ বিষয়ে বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সামছুজ্জামান।

দুপুরে ‘RFQ Preparation and Procedures’ বিষয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার মো. ইউনুস শরীফ।

বিরতির পর ‘Principals of Purchase’ উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার (আইকিউএসি) ড. মো. আমিনুল ইসলাম টিটো।

বিকেলে ‘Finance Rules and Government Procurement’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জাশিম উদ্দিন।

দিনশেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব এবং সারাংশ আলোচনা, পরিচালনায় ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম।

প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন প্রফেসর ড. মো. নূর নবী।

দুইদিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী দিন অনুষ্ঠিত হবে আগামীকাল ২৫ জুন, যেখানে সরকারি ক্রয়ের আরও গভীর বিষয়াবলি নিয়ে আলোচনা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করছেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম