ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোটাধিকার নিশ্চিত করবেন নির্বাচন কমিশন- মানবাধিকার কমিশন চেয়ারম্যান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এটা প্রত্যাশা করে।  

আজ বুধবার (১ জানুয়ারী)  মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস্ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন এ কথা বলেন।

এসময় বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কিভাবে সহযোগিতা বাড়ানো যায় সেলক্ষ্যে আলোচনা হয়। 

রাষ্ট্রদূত পিটার ডি. হাস্ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি ব্যক্ত করেন। পাশাপাশি, মানবাধিকার সুরক্ষায় কমিশন, মার্কিন দূতাবাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন। এসময় সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মোঃ সেলিম রেজা, সচিব জনাব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম