ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু

বিশ্ব | সাজেদা পারভিন, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৬ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটন ডিসিতে। প্রথম দিনের আলোচনা বুধবার শেষ হয়েছে।

আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। ঢাকায় অবস্থান থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তায়েব। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংক্রান্ত বিভাগগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

বৈঠকের প্রথম দিনের আলোচনা সফল ও গঠনমূলক ছিল বলে দুই দেশের প্রতিনিধিরাই মন্তব্য করেছেন।

দ্বিতীয় দিনের আলোচনা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় পুনরায় শুরু হবে। চূড়ান্ত দিন অর্থাৎ শুক্রবারেও আলোচনা চলবে।

দুই দেশের মধ্যে শুল্ক ছাড়, রফতানি সুবিধা, কৃষিপণ্য, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে বিনিয়োগসহ বিভিন্ন বাণিজ্য ইস্যুতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম