ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

রাজনীতি | সোহেল চৌধুরী, প্রতিনিধি, কিশোরগঞ্জ।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। তিনি বলেন,বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।”

তিনি আরও বলেন,শুধুমাত্র স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। তবে কোনো দাগী অপরাধী, সন্ত্রাসী বা বিতর্কিত ব্যক্তি সদস্য হতে পারবেন না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

জেলা বিএনপির সহ-সভাপতি পিপি জালাল উদ্দিন

সহ-সভাপতি রুহুল আমিন আকিল

সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল

সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে নতুন ও পুরাতন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় বিস্তৃত করা হবে।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই কর্মসূচি ঘিরে দেখা গেছে নতুন উদ্দীপনা ও সক্রিয় অংশগ্রহণ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম