ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সন্ত্রাস মুক্ত দেশ গড়তে ছাত্রদলের ভূমিকা অপরিহার্য : ফয়সল আহমদ চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি ।

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ১১:৩৪ অপরাহ্ন

banglahour

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রদলের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার (১২ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রদলের কার্যালয় উদ্বোধন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ছাত্রদল বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের অগ্রণী ভূমিকা রয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো৩১ দফা কর্মসূচির সুফল সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের অগ্রণী ভূমিকা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্রের উত্তরণে জনগণের আস্থা নিয়ে ছাত্রদলকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সেনাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য হুসেন আহমদ, ছাত্রদল নেতা আলী আশরাফ রুহিন, রফি আহমদ, নাঈম আহমদ, সুমন আহমদ, মিজান আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক তাহেল আহমদ। এর আগে দুপুরে ফয়সল আহমদ চৌধুরী বাঘা ইউনিয়নে বিএনপি-সমর্থিত নারী কর্মীদের নিয়ে আলাদা এক আলোচনা সভায় বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। উন্নয়নের ধারা টেকসই করতে হলে নারীদের সম্পৃক্ত করতেই হবে।
তিনি বলেন, বিদেশে নারীরা সুনামের সঙ্গে কাজ করছেন। আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো। তারা যাতে অর্থনীতির মূল স্রোতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে নীতিনির্ধারণী পদক্ষেপ নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন শাফিয়া বেগম, জুসনা বেগম, রেখা বেগম, রিনা বেগম, লায়লি বেগম, পান্না বেগম, রেবা বেগম, লিপি বেগমসহ শতাধিক নারী নেত্রী।
এসময় উপস্থিত নারীদের হাতে ‘৩১ দফা কর্মসূচি’ সম্বলিত ক্যালেন্ডার হস্তান্তর করেন ফয়সল আহমদ চৌধুরী। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রদলের কার্য্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম