ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৯:৩৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিশ্ব ব্যাংকের  তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ডেভলপমেন্ট বিষয়ক প্রাকটিস ম্যানেজার বৈজয়ন্তী টি দেশাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ খাতের ডিজিটাল সংযুক্তিসহ অবকাঠামো সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটসহ ডিজিটাল সংযুক্তির বিদ্যমান অগ্রগতি তুলে ধরেন। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তৃণমূল পর্যায়ে বিশেষ করে দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সংযোগে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। 

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট জেরমি বেজনা এবং সুপর্ণা রায়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম