ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সোহাগের হত্যাকাণ্ড পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্বের ফল- নূরুল ইসলাম মণি

রাজনীতি | মোঃ সানাউল্লাহ

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০১ পূর্বাহ্ন

banglahour

বরগুনা: মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সংঘটিত হলেও একটি মহল এটিকে চাঁদাবাজি হিসেবে প্রচার করছে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। 

রোববার (১৩ জুলাই) বিকেল ৫টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামে নিহত সোহাগের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।নূরুল ইসলাম মণি বলেন, একটি পরিকল্পিত মহল এই নৃশংস হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দলের পক্ষ থেকেও এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, দেশে একটি মহল বিএনপিকে দমন করতেই যেকোনো অপ্রীতিকর ঘটনাকে বিএনপির সঙ্গে জড়ানোর চেষ্টা করছে। এটা গণতন্ত্রবিরোধী একটি চক্রান্ত। মানুষ এসব ষড়যন্ত্র বুঝে গেছে। নিহত সোহাগের স্ত্রী লাকি বলেন, আমি আর কিছু চাই না, আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। আমার সন্তানের যেন বাবাকে হারানোর মত পরিস্থিতির শিকার না হতে হয়। আমি শুধু বিচার চাই। 

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় কাকচিড়া হাইস্কুল মাঠে এক প্রতিবাদ সভায় অংশ নেন নূরুল ইসলাম মণি। সেখানে তিনি বলেন, “যারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই এমন পরিবেশ সৃষ্টি করছে। আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চাপিয়ে দিয়ে দেশে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা চলছে। পথসভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক। 

এছাড়া বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল প্রমুখ। গত সপ্তাহে ঢাকার মিটফোর্ড এলাকায় সোহাগ নামে বরগুনার পাথরঘাটা উপজেলার এক ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটে, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম