ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিমান বাহিনীর প্রযুক্তি উদ্ভাবনে আরেক ধাপ এগিয়ে

জাতীয় | বাংলা আওয়ার ডেস্ক | ১৬ জুলাই ২০২৫

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫১ পূর্বাহ্ন

banglahour

স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস নির্মিত ‘এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটর’ উদ্বোধন

ঢাকা, ১৬ জুলাই: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ স্থাপিত স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস (SATS) এর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ডিজিটাল সিমুলেটর’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) এ সিমুলেটরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বিমান বাহিনীর প্রধান এই উদ্ভাবনকে প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে দেশের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে আখ্যায়িত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সিমুলেটরের বিভিন্ন ফিচার ও কার্যকারিতা সম্পর্কে অবগত হন এবং লাইভ ডেমোনস্ট্রেশন প্রত্যক্ষ করেন।

বিমান বাহিনীর গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই ডিজিটাল সিমুলেটর এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের আধুনিক প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করবে। এতে দেশীয় প্রযুক্তির উন্নয়ন, বৈদেশিক নির্ভরতা কমানো এবং বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য, এয়ার অধিনায়ক ঘাঁটি বাশার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমান বাহিনীর এই উদ্যোগ সামরিক ও বেসামরিক উভয় খাতে আধুনিক এভিয়েশন ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম