ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চীনের মেডিকেল টিম আসছে ঢাকায়

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৩ অপরাহ্ন

banglahour

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় চীন থেকে একটি জরুরি মেডিকেল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকা পাঠানো হয়েছে। টিমটিতে রয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারির অভিজ্ঞ চীনা চিকিৎসক ও নার্সরা।

ঢাকায় পৌঁছে দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ যাবেন এবং সেখানে ভর্তি থাকা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসা সেবা প্রদান করবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের চিকিৎসকরা গুরুতর আহতদের চিকিৎসা পদ্ধতি, উন্নত চিকিৎসা পরিকল্পনা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে মতবিনিময় করেন।

চীনা দূতাবাস জানায়, এই মেডিকেল টিমে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র রোগ বিশেষজ্ঞরা রয়েছেন। তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা তৈরি করছেন।

চীন সরকারের এই সহযোগিতা সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম