ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

জাতীয় | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৭ অপরাহ্ন

banglahour

বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। একইসঙ্গে বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার দাবি তোলেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকালে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে ‘জুলাই বিপ্লবের অঙ্গীকার ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তোলা হয়।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন।

সভায় বক্তব্য রাখেন শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ জহিরুল কবির, নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান, জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমীন বিপ্লব এবং গাজীপুর মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির।

বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেবল সংবিধানের নির্দেশনা নয়, এটি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পূর্বশর্ত। আর তাই প্রশাসনিক কার্যক্রমে বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকা উচিত, যাতে বিচার বিভাগ কার্যকরভাবে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকতে পারে।

সভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম