ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শিক্ষা | মির্জা রন্টু, নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৭:৫৪ অপরাহ্ন

banglahour

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) কর্মসূচির অধীনে সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় নড়াইল সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের আমির ও সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির প্রতিনিধিরা।

২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ আয়োজন করে নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম