ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীর্ঘ ১৬০ দিন পর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, শিক্ষার্থীদের স্বস্তি

শিক্ষা | শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:১১ পূর্বাহ্ন

banglahour

দীর্ঘ ১৬০ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আজ (মঙ্গলবার) সকাল থেকে পুনরায় ক্লাস শুরু হয়েছে। এতে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় হতাশ ও উদ্বিগ্ন শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব নেওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে ক্লাস শুরুর নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় আজ সকাল ৯টা থেকে কুয়েটের বিভিন্ন ফ্যাকাল্টির শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়। উপাচার্য ড. হেলালী বলেন, "শিক্ষা ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে—এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একমত হয়েছে। আমরা একটি ইতিবাচক পরিবেশে একাডেমিক কার্যক্রমে ফিরতে চাই।

দীর্ঘদিন শ্রেণি পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা চাই না। কিন্তু অযৌক্তিক আন্দোলনের কারণে আমাদের শিক্ষা জীবন স্থবির হয়ে পড়ে। আমরা খুশি যে ক্লাস শুরু হয়েছে। এখন শুধু চাই শিক্ষা কার্যক্রমে পূর্ণ মনোযোগ দিয়ে আমরা আবার এগিয়ে যেতে পারি। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে ছাত্রদের একাংশের সংঘর্ষে শতাধিক আহত হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ২৫ এপ্রিল উপাচার্যকে অব্যাহতি দেয়। শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে শিক্ষক সমিতি ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে এবং সেই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।

অবশেষে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বয়ে কুয়েট আবার সচল হচ্ছে। একটি রাজনীতিমুক্ত, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম