চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ১৫ জন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে বিএসএফ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মুষলধারায় বৃষ্টির মধ্যে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এরা গত তিন মাস ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে বন্দী ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নম্বর স্থানে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার ও সংশ্লিষ্ট কোম্পানী কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী ১৫ বাংলাদেশীকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এরা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
