ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পোশাক শিল্পে প্রযুক্তির নতুন দিগন্ত: ঢাকায় জ্যাক টেকনোলজির AMH2 স্মার্ট সেলাই মেশিনের উদ্বোধন

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ১২:২৮ পূর্বাহ্ন

banglahour


বাংলাদেশের পোশাক শিল্পে স্মার্ট প্রযুক্তির নতুন যুগের সূচনা করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি কো. লিমিটেড। শনিবার, ২ আগস্ট, ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো তাদের সর্বাধুনিক উদ্ভাবন AMH2 স্মার্ট সেলাই সিস্টেম-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গার্মেন্টস খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী, আন্তর্জাতিক প্রতিনিধি এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিশ্ব ফ্যাশন শিল্পে “ছোট অর্ডার ও দ্রুত রি-অর্ডার” এখন একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড। এতে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি নির্ভরতা আগের চেয়ে অনেক বেড়েছে। এই চাহিদা পূরণে জ্যাক টেকনোলজির AMH2 হতে পারে গার্মেন্টস শিল্পে একটি গেম-চেঞ্জার প্রযুক্তি।

জ্যাক টেকনোলজির চিফ প্রোডাক্ট অফিসার (CPO) মি. ইয়োংমিং জু এবং চিফ মার্কেটিং অফিসার (CMO) মি. ওয়েনজিন ইয়ান অনুষ্ঠানে জানান -AMH2 স্মার্ট সেলাই সিস্টেম এমন একটি আধুনিক প্রযুক্তি যা জটিল ডিজাইন, কাপড়ের বৈচিত্র্য এবং শ্রম ঘাটতির মতো সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম।

তারা আরও জানান, এই সিস্টেমে রয়েছে ইনভার্টেড সেলাই প্রযুক্তি, অটোমেটেড ফাংশন এবং উন্নত প্রোডাকশন অ্যালগরিদম, যা উৎপাদনকে করবে আরও দ্রুত, নিখুঁত এবং লাভজনক।

বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন-গার্মেন্টস শিল্পের টিকে থাকা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা বজায় রাখতে হলে প্রযুক্তিকে গ্রহণ করতেই হবে। দ্রুত উৎপাদন, মাননির্ভরতা এবং সময় সাশ্রয়ের জন্য এই ধরনের উদ্ভাবন সময়োপযোগী।অনুষ্ঠানের শেষাংশে গার্মেন্টস মালিকদের মধ্যে আলোচনাসভা ও কুশলবিনিময় হয়। এরপর এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

বাংলাদেশের পোশাক শিল্পের আধুনিকায়নে জ্যাক টেকনোলজির এ ধরনের স্মার্ট প্রযুক্তি সংযোজন নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম