ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লক্ষ্মীপুরে শহীদদের কবরে ফুলের শ্রদ্ধা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

রাজনীতি | এ বি এম নিজাম উদ্দিন লক্ষ্মীপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

banglahour

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় শহীদ আফনানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে জেলা প্রশাসন।

এরপর সদর উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে এক সম্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

সম্মাননা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

একই সময়ে শহরের বিভিন্ন স্থানে শহীদ কাউছার, শহীদ সাব্বির ও শহীদ ওসমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসনের প্রতিনিধিদল।

অনুষ্ঠানে শহীদ আফনানের মা তার বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন,
আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই। প্রধান আসামি টিপুসহ সকল অপরাধীর গ্রেফতার চাই। শুধু বিচার নয়, আমি রাষ্ট্র সংস্কারের দাবিও জানাই।জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শহীদ পরিবারগুলোর কল্যাণেও কাজ করতে হবে। সরকার এবং প্রশাসন সেই চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম