গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিদায়ী শিক্ষককে রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে বিদায় জানানো হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষকরা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক আবুল কালামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি এলাকার শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করেছেন।
বিদায়ী শিক্ষক আবুল কালামও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে। এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।অনুষ্ঠান শেষে আবুল কালামকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
