ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জামায়াতের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৮:৩৯ অপরাহ্ন

banglahour

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি (নির্বাচনী কেন্দ্র) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম