ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

অর্থনীতি | আনোয়ার হোসেন বুলু হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৭:৫৪ অপরাহ্ন

banglahour

চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চালবোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। নওগাঁর মিঠুন কুমার সাহা এসব চাল আমদানি করেছেন। মোট ১২৫ মেট্রিক টন চাল এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, প্রথম পর্যায়ে ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ২৬ হাজার মেট্রিক টন চাল আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) পেয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়ার পরই এসব প্রতিষ্ঠান আইপি আবেদন করে।

উদ্ভিদ সংগনিরোধ অফিসের তথ্য অনুযায়ী,

ডায়মন্ড এন্টারপ্রাইজ – ৩,০০০ মেট্রিক টন

পারর্শী ইন্টারন্যাশনাল – ১,০০০ মেট্রিক টন

হিলি ইমপ্রেস – ১,০০০ মেট্রিক টন

মিফা ইন্টারন্যাশনাল – ১,০০০ মেট্রিক টন

শায়রাম ইন্টারন্যাশনাল – ৪,০০০ মেট্রিক টন

পারমিতা এন্টারপ্রাইজ – ৫০০ মেট্রিক টন
এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ ভারত থেকে চাল আমদানি হয়েছিল। এরপর প্রায় চার মাস বন্ধ থাকার পর আবারও আমদানি শুরু হলো।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম