বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার দুপুরে কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এসময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের পক্ষ থেকেও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগরের ৩১টি ওয়ার্ড ও জেলার নয়টি উপজেলায় বিএনপি নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, “হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছে এবং দেশছাড়া করার চেষ্টা চালিয়েছে, কিন্তু তাঁর দৃঢ় রাজনৈতিক দূরদর্শিতা ও মনোবল তাঁকে দেশের রাজনীতিতে অদম্য ব্যক্তিত্ব হিসেবে রেখেছে।
খালিশপুর শ্রমিক দলের আয়োজন:
সন্ধ্যায় খালিশপুর থানা বিএনপি কার্যালয়ের সামনে রুজভেল্ট, জেটি, হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হারুন হাওলাদার খোকা। বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম জিয়া, শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ এবং সদস্য সচিব মোহাম্মদ আলমগীর তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
