দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাতী দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
